প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2026 ইং
গাজীপুর জেলা বিএনপি'র উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ আমির হোসেন রিয়েল:-গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে গাজীপুর জেলা বিএনপি'র উদ্যোগে বঙ্গতাজ অডিটিরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ।
অনুষ্ঠানে গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, বিএনপি'র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল , বিএনপি'র সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bangladeshexpress24